Breaking

Showing posts with label Indian History. Show all posts
Showing posts with label Indian History. Show all posts

Mar 10, 2024

March 10, 2024

ইতিহাসের কিছু গুরুত্তপূর্ণ প্রশ্নোত্তর সেট 2 পিডিএফ

ইতিহাসের কিছু গুরুত্তপূর্ণ প্রশ্নোত্তর সেট 2 পিডিএফ
নমস্কার বন্ধুরা,
      আজকে তোমাদের জন্য ইতিহাসের ১০০টি গুরুত্তপূর্ণ প্রশ্ন-উত্তর সেট 2 পোস্ট করা হয়েছে। যেগুলো যে কোনো চাকরির পরীক্ষার জন্য উপযোগী । এগুলো দেখে নাও এবং নিচে পিডিএফ ফাইল দেওয়া আছে দরকার হলে ডাউনলোড করে নিতে পারো । বন্ধুরা পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ।
প্রশ্ন: (1) জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কোনটি ?
উত্তর: দ্বাদশ অঙ্গ।
প্রশ্ন: (2) পৃথ্বীরাজচরিত কার রচনা ?
উত্তর: চাঁদ বরদৈ।
প্রশ্ন: (3) রাজশেখরের গুজরাত বিষয়ক গ্রন্থটির নাম কি ?
উত্তর: প্রবন্ধকোশ।
প্রশ্ন: (4) শল্যচিকিৎসার জনক কাকে বলা হয় ?
উত্তর: সুশ্রুত।
প্রশ্ন: (5) স্বপ্নবাসবদত্তা গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর: ভাস।
প্রশ্ন: (6) নিকোলাকন্টি কোন দেশের লোক ছিলেন ?
উত্তর: ইতালি।
প্রশ্ন: (7) পোতিন কি ?
উত্তর: সাতবাহনদের মুদ্রা।
প্রশ্ন: (8) প্রথম সংস্কৃত অভিধানের নাম কি ?
উত্তর: অমরকোষ।
প্রশ্ন: (9) ধোয়ী কোন রাজার রাজসভা অলংকৃত করেছিলেন ?
উত্তর: লক্ষণসেন।
প্রশ্ন: (10) ইবনবতুতা কার রাজত্বকালে ভারতে আসেন ?
উত্তর: মহম্মদ বিন তুঘলক।
প্রশ্ন: (11) হিউয়েন সাঙ কার রাজত্বকালে ভারতে আসেন ?
উত্তর: হর্ষবর্ধন।
প্রশ্ন: (12) দশ রাজার যুদ্ধ -এর বর্ণনা কোথায় রয়েছে ?
উত্তর: ঋকবেদে।
প্রশ্ন: (13) মোট বেদাঙ্গের সংখ্যা কয়টি ?
উত্তর: 6টি।
প্রশ্ন: (14) রমচরিত কাব্য কার রচনা ?
উত্তর: সন্ধ্যাকর নন্দী।
প্রশ্ন: (15) কালিবঙ্গান কথাটির অর্থ কি ?
উত্তর: কালো বালা।
প্রশ্ন: (16) সামবেদ কি জাতীয় রচনা ?
উত্তর: সংগীত বিষয়ক রচনা।
প্রশ্ন: (17) বৈদিক সভ্যতার বাড়িঘরগুলো কেমন ছিল ?
উত্তর: বাঁশ ও খরের তৈরি।
প্রশ্ন: (18) মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: বোলান।
প্রশ্ন: (19) ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ?
উত্তর: আলেকজান্ডার কানিংহাম।
প্রশ্ন: (20) মহেঞ্জোদারোর আবিষ্কারক কে ?
উত্তর: রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন: (21) মনসব শব্দের অর্থ কি ?
উত্তর: পদ বা পদমর্যাদা।
প্রশ্ন: (22) টোডরমল কে ছিলেন ?
উত্তর: আকবরের অর্থমন্ত্রী।
প্রশ্ন: (23) তুজুক-ই-বাবরি কোন ভাষায় রচিত ?
উত্তর: তুর্কি ভাষায়।
প্রশ্ন: (24) চৌসার যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?
উত্তর: হুমায়ুন।
প্রশ্ন: (25) আকবর শব্দের অর্থ কি ?
উত্তর: মহানতম।
প্রশ্ন: (26) শেরশাহের মৃতদেহ কোথায় সমাহিত করা হয়েছে ?
উত্তর: বিহারের সাসারামে।
প্রশ্ন: (27) বীরবলের প্রকৃত নাম কি ছিল ?
উত্তর: মহেশ দাস।
প্রশ্ন: (28) আদিনা মসজিদ কে নির্মাণ করেন ?
উত্তর: সিকন্দর শাহ।
প্রশ্ন: (29) বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন ?
উত্তর: কৃষ্ণদেব রায়।
প্রশ্ন: (30) অন্ধ্রভোজ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: কৃষ্ণদেব রায়।
প্রশ্ন: (31) বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?
উত্তর: গিয়াসউদ্দিন মামুদ শাহ।
প্রশ্ন: (32) বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: আলাউদ্দিন হাসান বাহমান শাহ।
প্রশ্ন: (33) পুনা চুক্তি কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
উত্তর: পুনা চুক্তি ডক্টর ভীমরাও আম্বেদকর এবং মহাত্মা গান্ধী।
প্রশ্ন: (34) মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে কে রাজধানী স্থানান্তরিত করেন ?
উত্তর: মীরকাশিম।
প্রশ্ন: (35) ভারতে ভক্তি আন্দোলনের সূচনা কে করেন ?
উত্তর: শংকরাচার্য।
প্রশ্ন: (36) সুরদাসের গুরু কে ছিলেন ?
উত্তর: বল্লভাচার্য।
প্রশ্ন: (37) শিখ শব্দের অর্থ কি ?
উত্তর: শিষ্য।
প্রশ্ন: (38) দশোবোধ কি ?
উত্তর: রামদাসের ধর্মপদেশ।
প্রশ্ন: (39) একজন তামিল বৈষ্ণব সন্ন্যাসীর নাম লেখ ?
উত্তর: রামানুজ।
প্রশ্ন: (40) দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন ?
উত্তর: রবার্ট ক্লাইভ।
প্রশ্ন: (41) বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি কোথায় ছিল ?
উত্তর: চন্দননগর।
প্রশ্ন: (42) বাংলায় ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপিত হয় ?
উত্তর: হুগলিতে।
প্রশ্ন: (43) বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন ?
উত্তর: দ্বিতীয় শাহ আলম।
প্রশ্ন: (44) পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয় ?
উত্তর: 1784 খ্রি.।
প্রশ্ন: (45) চিরস্থায়ী বন্দোবস্তের কথা প্রথম কে বলেছিলেন ?
উত্তর: আলেকজান্ডার ডাফ।
প্রশ্ন: (46) খুরদা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন ?
উত্তর: বিদ্যাধর মহাপাত্র।
প্রশ্ন: (47) দুদুমিঞা কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর: ফরাজি আন্দোলন।
প্রশ্ন: (48) নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন ?
উত্তর: বিশ্বনাথ সর্দার।
প্রশ্ন: (49) কাকে বাংলার রবিনহুড বলা হয় ?
উত্তর: বিশ্বনাথ সর্দার।
প্রশ্ন: (50) ভারতে প্রথম কবে নীল কারখানা স্থাপিত হয় ?
উত্তর: 1892 খ্রি.।
প্রশ্ন: (51) হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর: হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
প্রশ্ন: (52) নীল কমিশন কবে গঠিত হয় ?
উত্তর: 1860 খ্রি.।
প্রশ্ন: (53) হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: মহাত্মা গান্ধী।
প্রশ্ন: (54) কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন ?
উত্তর: দ্বিতীয় আকবর।
প্রশ্ন: (55) সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: গোপালকৃষ্ণ গোখলে।
প্রশ্ন: (56) প্রথম বাংলায় প্রকাশিত সংবাদপত্রের নাম কি ?
উত্তর: সমাচার দর্পণ।
প্রশ্ন: (57) ভারতসভা প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তর: লর্ড লিটন।
প্রশ্ন: (58) ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর: আনন্দমোহন বসু।
প্রশ্ন: (59) বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদ কে ?
উত্তর: মদনলাল ধিংরা।
প্রশ্ন: (60) দ্বিতীয় শিবাজি নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: বাসুদেব বলবন্ত ফাদকে।
প্রশ্ন: (61) ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: পুলিন দাশ।
প্রশ্ন: (62) বাঘাযতীনের প্রকৃত নাম কি ছিল ?
উত্তর: যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
প্রশ্ন: (63) আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: লালা হরদয়াল।
প্রশ্ন: (64) মালায়ালাম ভাষায় কার্ল মার্কস -এর জীবনী কে রচনা করেন ?
উত্তর: রামকৃষ্ণ পিল্লাই।
প্রশ্ন: (65) গান্ধীজী কবে ভারতছাড়ো আন্দোলন প্রত্যাহার করেন ?
উত্তর: 1944 খ্রি. 5 মে।
প্রশ্ন: (66) গান্ধীজিকে ওল্ড রাস্কেল বলে কে অভিহিত করেছিলেন ?
উত্তর: চার্চিল।
প্রশ্ন: (67) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?
উত্তর: বদরুদ্দীন তৈয়াবজি।
প্রশ্ন: (68) কতবার নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ?
উত্তর: 3বার।
প্রশ্ন: (69) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন ?
উত্তর: জর্জ ইউল।
প্রশ্ন: (70) কোন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ?
উত্তর: লাহোর অধিবেশনে।
প্রশ্ন: (71) মুসলিম লিগ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ঢাকার নবাব সলিমুল্লা।
প্রশ্ন: (72) প্রথম স্বরাজ শব্দটি কংগ্রেসের কোন অধিবেশনে ব্যবহৃত হয় ?
উত্তর: কলকাতা 1906 খ্রি.।
প্রশ্ন: (73) ইন্ডিয়া ইন ট্রানজিশান গ্রন্থটির রচয়িতা কে ছিলেন ?
উত্তর: এম এন রায়।
প্রশ্ন: (74) বরদৌলি সত্যাগ্রহের সূচনা কে করেন ?
উত্তর: বল্লভভাই প্যাটেল।
প্রশ্ন: (75) মুসলিম লিগ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1906 খ্রি.।
প্রশ্ন: (76) কবে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল ?
উত্তর: 1920 খ্রি.।
প্রশ্ন: (77) সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তর: চিত্তরঞ্জন দাশ।
প্রশ্ন: (78) কোন বছর সুভাষচন্দ্র বসুর জার্মানিতে মহানিষ্ক্রমণ ঘটেছিল ?
উত্তর: 1941 খ্রি.।
প্রশ্ন: (79) আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয় ?
উত্তর: সিঙ্গাপুরে।
প্রশ্ন: (80) দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কার রচনা ?
উত্তর: সুভাষচন্দ্র বসু।
প্রশ্ন: (81) কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1781 খ্রি.।
প্রশ্ন: (82) বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয় ?
উত্তর: 1764 খ্রি.।
প্রশ্ন: (83) কোন গভর্নরের সময়কালে বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর ঘটেছিল ?
উত্তর: জন কর্টিয়ার।
প্রশ্ন: (84) কবে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় ?
উত্তর: 1809 খ্রি.।
প্রশ্ন: (85) ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা কাকে বলা হয় ?
উত্তর: উডের ডেসপ্যাচ।
প্রশ্ন: (86) অস্ত্র আইন কে প্রবর্তন করেন ?
উত্তর: লর্ড লিটন।
প্রশ্ন: (87) 'Swaraj is my birth-right and I will have it' -উক্তিটি কার ?
উত্তর: বাল গঙ্গাধর তিলক।
প্রশ্ন: (88) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?
উত্তর: স্যার জেমস উইলিয়াম কোলভিল।
প্রশ্ন: (89) প্রথম ভারতীয় মহিলা শহীদ কে ছিলেন ?
উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার।
প্রশ্ন: (90) 'হোয়াই অ্যাম আই অ্যান ইথিস্ট' -কার লেখা ?
উত্তর: ভগত সিং।
প্রশ্ন: (91) মাদ্রাজের চাণক্য রূপে কে পরিচিত ছিলেন ?
উত্তর: চক্রবর্তী রাজাগোপালাচারি।
প্রশ্ন: (92) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তর: অ্যানি বেসান্ত।
প্রশ্ন: (93) ইংলিশ খান নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: উইলিয়াম হকিন্স।
প্রশ্ন: (94) কোন দুর্গে শিবাজীর রাজ্যভিষেক অনুষ্ঠিত হয় ?
উত্তর: রায়গড়।
প্রশ্ন: (95) কোন যুদ্ধে টিপু সুলতান নিহত হন ?
উত্তর: শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধ।
প্রশ্ন: (96) আকবরের জীবনের শেষ যুদ্ধ কি ছিল ?
উত্তর: আসিরগড় দুর্গ অবরোধ।
প্রশ্ন: (97) দশশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?
উত্তর: আকবর।
প্রশ্ন: (98) হায়দরাবাদ নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: মহম্মদ কুলি কুতুবশাহ।
প্রশ্ন: (99) করঙ্গনাথের মন্দির কে নির্মাণ করেন ?
উত্তর: প্রথম পরন্তক।
প্রশ্ন: (100) হিউয়েন সাঙ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন ?
উত্তর: নালন্দা।
নিচের থেকে সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করুন।

File Details::
File Name: ইতিহাসের ১০০টি গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর সেট 2
File Format: PDF
No. of Pages: 4
File Size: 2.1 MB

Click Here to Download

More PDFLink
ইতিহাসের ১০০+ গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ সেট ১Click Here

Mar 14, 2022

March 14, 2022

জৈন ধর্ম − মহাবীর এবং বাকি জৈন তীর্থঙ্করদের নাম এবং তাদের চিহ্নের তালিকা পিডিএফ

জৈন ধর্ম − মহাবীর এবং বাকি জৈন তীর্থঙ্করদের নাম এবং তাদের চিহ্নের তালিকা পিডিএফ

জৈন ধর্ম − মহাবীর এবং বাকি জৈন তীর্থঙ্করের নাম এবং তাদের চিহ্নের তালিকা পিডিএফ

 ◉ জৈন ধর্মের উদ্ভব :

জৈনধর্ম ও বৌদ্ধধর্ম প্রায় সমসাময়িক। মহাবীরকে জৈনধর্মের প্রবর্তক বলে মনে করা হলেও, জৈনরা মনে করেন যে, তার আগেও তেইশজন তীর্থংকর অর্থাৎ মুক্তির পথপ্রদর্শক জৈনধর্মকে পুষ্ট করেছিলেন। সর্বপ্রথম তীর্থংকর ছিলেন ঋষভদেব বা আদিনাথ এবং সর্বশেষ তীর্থংকর হলেন মহাবীর। এই চব্বিশজন তীর্থংকরের মধ্যে বাইশ জনের কোনও ঐতিহাসিক সন্ধান পাওয়া যায় না। ত্রয়ােবিংশ তীর্থংকর পার্শ্বনাথ বা পরেশনাথ সম্বন্ধে জৈন ধর্মগ্রন্থে কিছু সংবাদ পাওয়া যায়।

❍ পার্শ্বনাথ : পার্শ্বনাথই প্রকৃতপক্ষে জৈনধর্মের সূচনা করেন। তার সম্বন্ধে এটুকু জানা যায় যে, তিনি কাশীর কোনও রাজার সন্তান ছিলেন এবং মহাবীরের জন্মের প্রায় আড়াইশাে বছর আগে তাঁর জন্ম হয়। ত্রিশ বছর বয়সে পার্শ্বনাথ রাজপ্রাসাদের ভােগ-বিলাস পরিত্যাগ করে সন্ন্যাসী হন এবং তিন মাস কঠোর তপস্যার পর পূর্ণজ্ঞান লাভ করেন। তিনি ধর্ম সম্বন্ধে যে উপদেশ প্রচার করেন তা চতুর্যাম নামে খ্যাত।

❍ মহাবীর : জৈনধর্মের শেষ তীর্থংকর ছিলেন মহাবীর। তিনি পার্শ্বনাথ প্রবর্তিত ধর্মের সংস্কার করেছিলেন মাত্র। তার মুখ্য ভূমিকা ছিল সংস্কারকের। পার্শ্বনাথ প্রচারিত চতুর্যাম আদর্শের সঙ্গে মহাবীর আরও একটি আদর্শ যােগ করেন এবং তা হল শুচিতা বা ব্ৰত্মচর্য। ৩০ বছর বয়সে সংসার ত্যাগ করে দীর্ঘ ১২ বছর কঠোর সাধনার পর তিনি কৈবল্য বা সিদ্ধিলাভ করেন এবং জিন বা জিতেন্দ্রিয় নামে পরিচিত হন।

       আনুমানিক ৫৪০ খ্রিস্টপূর্বে বিহারের মজঃফরপুর জেলায় মহাবীরের জন্ম হয়। ছােট বেলায় তাঁর নাম ছিল বর্ধমান। কৈবল্য ও পরম জ্ঞানের মাধ্যমে তিনি সুখ-দুঃখ ও পঞ্চ রিপুকে জয় করেছিলেন বলে তাঁকে মহাবীর বলা হয় এবং জিন থেকে তাঁর অনুগামী এবং শিষ্যরা জৈন নামে পরিচিত হন।
     
        কৈবল্য লাভ করার পর তিনি প্রায় ৩০ বছর ধরে উত্তর-পূর্ব ভারতের মগধ, কোশল, অঙ্গ, মিথিলা, নালন্দা, বৈশালী, রাজগৃহ প্রভৃতি স্থানে ধর্মপ্রচার করে বহু নরনারীকে জৈন ধর্মে দীক্ষিত করেন। তৎকালীন রাজারাও তাঁকে যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান করতেন। ৪৬৮ খ্রিস্টপূর্বাব্দে ৭২ বছর বয়সে রাজগীরের নিকটবতী পাবা নামক স্থানে তিনি অনশনে স্বেচ্ছামৃত্যু বরণ করেন।

        খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে পাটলিপুত্রে আহ্বান করা জৈনদের এক সভায় মহারীরের উপদেশগুলি বারােটি অঙ্গে বা খণ্ডে সংকলিত করা হয়, যা ‘দ্বাদশ অঙ্গ’ নামে খ্যাত। দ্বাদশ অঙ্গ প্রাকৃত ভাষায় লেখা।
       
❍ জৈনধর্মের মূল শিক্ষা : পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্যাম নীতি [যথা (১) অহিংসা (২)সত্য (৩) অচৌর্য (চুরি না করা) ও (৪) অপরিগ্রহ (বিষয় সম্পত্তি থেকে মুক্ত থাকা) এবং মহাবীর প্রবর্তিত ব্ৰত্মচর্য মােট এই পাঁচটি নীতি বা ‘পঞ্চ মহাব্রত’ হল জৈনধর্মের মূলভিত্তি। জৈনধর্মের মতে, সত্য বিশ্বাস, সত্য জ্ঞান এবং সত্য আচরণ—এই তিনটি গুণ হল মানুষের ত্রিরত্ন। এই তিনটি গুণ বা ত্রিরত্নের সাহায্যে পরম শুদ্ধ আনন্দ বা আত্মার মুক্তি অর্থাৎ সিদ্ধশিলা লাভ করা যায়। জৈনধর্মে বেদের অভ্রান্ততা, যাগযজ্ঞের কার্যকরীতা বা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয় না।তবে এই ধর্ম হিন্দুদের মতাে কর্মফল ও জন্মান্তরবাদে বিশ্বাসী। কৃচ্ছসাধনকেই জৈনরা শাশ্বত সত্যকে জানার একমাত্র উপায় বলে মনে করেন। জৈনধর্মমতে বিশ্বাস করা হয় যে, ‘পঞ্চমহাব্রত’ পালন ও কৃচ্ছসাধনের দ্বারাই কর্ম ও জন্মান্তরের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। জৈনধর্মে সামান্যতম কীট হত্যাকেও মহাপাপ বলে গণ্য করা হয়।

❍ ২৪ জন জৈন তীর্থঙ্করের নাম এবং চিহ্নের তালিকা
নংতীর্থঙ্করের নামচিহ্ন
০১ঋষভনাথ (আদিনাথ)ষাঁড়
০২অজিতনাথহাতি
০৩সম্ভবনাথঘোড়া
০৪অভিনন্দননাথবাঁদর
০৫সুমতিনাথহাঁস
০৬পদ্মপ্রভলাল পদ্ম
০৭সুপার্শ্বনাথস্বস্তিকা
০৮চন্দ্রপ্রভঅর্ধচন্দ্র
০৯শীতলনাথকুমির বা মকর
১০পুষ্পদন্তশ্রীবৎস
১১শ্রেয়াংশনাথগণ্ডার
১২বসুপূজ্যমহিষ
১৩বিমলনাথবন্য শুকর
১৪অনন্তনাথবাজপাখি
১৫ধর্মনাথবজ্র
১৬শান্তিনাথহরিণ
১৭কুন্ঠুনাথছাগল
১৮অরনাথমাছ
১৯মাল্লীনাথকলশ
২০মুনিসুব্রতকচ্ছপ
২১নমিনাথনীলপদ্ম
২২নেমিনাথশঙ্খ
২৩পার্শ্বনাথসাপ
২৪মহাবীরসিংহ

নিচের থেকে পিডিএফ ডাউনলোড করুন

Mar 13, 2022

March 13, 2022

ইতিহাসের কিছু গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর-ডাউনলোড পিডিএফ ফাইল --বাংলাতে

ইতিহাসের কিছু গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর ডাউনলোড পিডিএফ ফাইল --বাংলাতে
ইতিহাসের কিছু গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর ডাউনলোড পিডিএফ ফাইল --বাংলাতে
ইতিহাসের কিছু গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর ডাউনলোড পিডিএফ ফাইল --বাংলাতে

নমস্কার বন্ধুরা,
      আজকে তোমাদের জন্য ইতিহাসের ১২০ টি গুরুত্তপূর্ণ প্রশ্ন-উত্তর পোস্ট করেছি , যেগুলো যে কোনো চাকরির পরীক্ষার জন্য উপযোগী । এগুলো দেখে নাও এবং নিচে পিডিএফ ফাইল দেওয়া আছে দরকার হলে ডাউনলোড করে নিতে পারো । বন্ধুরা পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ।

প্রশ্ন: (১) ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন?
উত্তর: ভিনসেন্ট স্মিথ।
প্রশ্ন: (২) কোন সভ্যতাকে নীলনদের দান বলা হয় ?
উত্তর: মিশরীয় সভ্যতাকে।
প্রশ্ন: (৩) ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কী ?
উত্তর: মেহেরগড় সভ্যতা।
প্রশ্ন: (৪) মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় ?
উত্তর: ১৯৭৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৫) হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয় ?
উত্তর: ১৯২১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৬) বেদকে কী বলা হয় ?
উত্তর: অপৌরুষেয়।
প্রশ্ন: (৭) ঝগবৈদিক যুগে রাজাকে পরামর্শদানের জন্য কী গড়ে উঠেছিল ?
উত্তর: সভা ও সমিতি।
প্রশ্ন: (৮) আর্যদের পবিত্র ধর্মগ্রন্থ কোনটি ?
উত্তর: বেদ।
প্রশ্ন: (৯) বেদগুলির মধ্যে প্রাচীনতম কোনটি ?
উত্তর; ঋগবেদ।
প্রশ্ন: (১০) আর্যরা ভারতে প্রথম কোন্ ধাতুর ব্যবহার চালু করেন ?
উত্তর: লৌহ ধাতুর।
প্রশ্ন: (১১) জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কী ?
উত্তর: আগম বা সিদ্ধান্ত।
প্রশ্ন: (১২) মহাবীর কার কাছে সন্ন্যাসধর্ম গ্রহণ করেন ?
উত্তর: গােসাল-এর কাছে।
প্রশ্ন: (১৩) মহাবীরের কোথায় মৃত্যু হয় ?
উত্তর: পাবানগরী।
প্রশ্ন: (১৪) বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী ?
উত্তর: ত্রিপিটক।।
প্রশ্ন: (১৫) গৌতমবুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কী বলে ?
উত্তর: মহাভিনিষ্ক্রমণ।
প্রশ্ন: (১৬) গৌতমবুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কী বলে ?
উত্তর: মহাপরিনির্বাণ।
প্রশ্ন: (১৭) কে পাটলিপুত্র নগরী স্থাপন করেন ?
উত্তর: উদয়ী।
প্রশ্ন: (১৮) মগধে কোন রাজার উপাধি ছিল ‘শ্রেণিক’ ?
উত্তর: বিম্বিসার-এর।
প্রশ্ন: (১৯) কোন রাজ্যকে কেন্দ্র করে ভারতে প্রথম সাম্রাজ্য গঠিত হয় ?
উত্তর: মগধ রাজ্যকে।।
প্রশ্ন: (২০) কোন্ রাজা কুনিক উপাধি ধারণ করেন ?
উত্তর: অজাত শত্রু।
প্রশ্ন: (২১) দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় ?
উত্তর: মহাপদ্মনন্দকে।।
প্রশ্ন: (২২) কোন বৌদ্ধ সন্ন্যাসির কাছে অশােক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন ?
উত্তর: উপগুপ্তর কাছে।
প্রশ্ন: (২৩) চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন্ গ্রিকদূত এদেশে আসেন ?
উত্তর: মেগাস্থিনিস।
প্রশ্ন: (২৪) অর্থশাস্ত্রের রচয়িতা কে ?
উত্তর: কৌটিল্য।
প্রশ্ন: (২৫) আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?
উত্তর: অ্যারিস্টটল।
প্রশ্ন: (২৬) ভারতের সর্বশ্রেষ্ঠ ইন্দো-গ্রিক রাজা কে ছিলেন ?
উত্তর: মিনান্দার।
প্রশ্ন: (২৭) ভারতের অ্যাটিলা কাকে বলা হয় ?
উত্তর: মিহিরকুলকে।
প্রশ্ন: (২৮) নানাঘাট শিলালিপির রচয়িতা কে ?
উত্তর: রানি নয়নিকা।
প্রশ্ন: (২৯) এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কথা জানা যায় ?
উত্তর: সমুদ্রগুপ্তের।
প্রশ্ন: (৩০) নবরত্ন কার সভায় ছিল ?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়।
প্রশ্ন: (৩১) ‘শিলাদিত্য’ উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উত্তর: হর্ষবর্ধন।
প্রশ্ন: (৩২) বাঙালি রাজাদের মধ্যে প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন ?
উত্তর: শশাঙ্ক।
প্রশ্ন: (৩৩) হর্ষবর্ধনের রাজত্বকালে আগত চিনা পর্যটক কে ?
উত্তর: হিউয়েন সাও।
প্রশ্ন: (৩৪) বাংলার নির্বাচিত রাজা কে ?
উত্তর: গোপাল।
প্রশ্ন: (৩৫) কার সময় কৈবর্ত বিদ্রোহ হয় ?
উত্তর: দ্বিতীয় মহীপাল-এর সময়।
প্রশ্ন : (৩৬) বিক্রমশীলা মহাবিহার কে নির্মাণ করেন ?
উত্তর: ধর্মপাল।
প্রশ্ন: (৩৭) বাঙালি সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তর: বল্লাল সেন।
প্রশ্ন: (৩৮) "পৃথিবীর অষ্টম আশ্চর্য' বলে অভিহিত করা হয় কোনটিকে ?
উত্তর: বরবুদুরের স্তূপকে
প্রশ্ন : (৩৯) কোন্ ভাস্কর্যে সবুজ শিলা পাথর ব্যবহার করা হয়েছিল ?
উত্তর: গান্ধার ভাস্কর্যে।
প্রশ্ন: (৪০) চর্যাপদ কোন্ যুগে রচিত হয় ?
উত্তর: পালযুগে।
প্রশ্ন: (৪১) সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?
উত্তর: সতেরাে বার।
প্রশ্ন: (৪২) দিল্লির আলাে কাকে বলা হয় ?
উত্তর: নাসিরউদ্দিন চিরাগকে।
প্রশ্ন: (৪৩) কে সােমনাথ মন্দির লুণ্ঠন করেন ?
উত্তর: সুলতান মামুদ।
প্রশ্ন: (৪৪) ভারতের ইতিহাসে কে ‘পাগলা রাজা’ নামে পরিচিত ?
উত্তর: মহম্মদ বিন তুঘলক।
প্রশ্ন: (৪৫) কোন সুলতান তামার নােট প্রচলন করেন ?
উত্তর: মহম্মদ বিন তুঘলক।
প্রশ্ন: (৪৬) শেরশাহের প্রকৃত নাম কী ?
উত্তর: ফরিদ খা শুর।
প্রশ্ন: (৪৭) শেরশাহের নির্মিত গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল ?
উত্তর : বাংলা থেকে সিন্ধু পর্যন্ত।
প্রশ্ন: (৪৮) কোন যুদ্ধে প্রথম গােলাবারুদ ব্যবহার করা হয় ?
উত্তর: খানুয়ার যুদ্ধে।
প্রশ্ন: (৪৯) আকবরের কোথায় জন্ম হয় ?
উত্তর: অমরকোটে।
প্রশ্ন: (৫০) নূরজাহানের পূর্বনাম কী ছিল ?
উত্তর: মেহেরউন্নিসা।
প্রশ্ন: (৫১) তাজমহল কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: শাহজাহান।
প্রশ্ন: (৫২) ঔরঙ্গজেব কোন্ শিখ গুরুকে প্রাণদণ্ড দেন ?
উত্তর: গুরু তেগ বাহাদুর।
প্রশ্ন: (৫৩) ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুষিক’ বলে। অভিহিত করেছেন ?
উত্তর: শিবাজিকে।।
প্রশ্ন: (৫৪) আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উত্তর: ঔরঙ্গজেব।
প্রশ্ন: (৫৫) গ্রন্থসাহেব কে সংকলন করেন ?
উত্তর: গুরু গােবিন্দ সিং।
প্রশ্ন: (৫৬) লালকেল্লা কে নির্মাণ করেন ?
উত্তর: সম্রাট শাহজাহান।
প্রশ্ন: (৫৭) শিবাজির পতাকার নাম কী ?
উত্তর: ভাগােয়া ঝাণ্ডা
প্রশ্ন: (৫৮) কলকাতার ফোর্ট উইলিয়াম দূর্গ কবে নির্মিত হয় ?
উত্তর: ১৭০০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৫৯) কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয় ?
উত্তর: নানা ফড়নবীশকে।
প্রশ্ন: (৬০) সিরাজের প্রধান সেনাপতি কে ছিলেন ?
উত্তর: মীরজাফর
প্রশ্ন: (৬১) ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কবে দেওমানি লাভ করে ?
উত্তর: ১৭৬৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৬২) ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্ণর কে ছিলেন ?
উত্তর: লর্ড কার্টিয়ার।
প্রশ্ন: (৬৩) কলকাতার নাম আলিনগর কে রাখেন ?
উত্তর: সিরাজ উদ-দৌল্লা।
প্রশ্ন: (৬৪) দ্বৈত শাসন কে প্রবর্তন করেন ?
উত্তর: ক্লাইভ।
প্রশ্ন: (৬৫) অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেন ?
উত্তর: গুরু অর্জুন।
প্রশ্ন: (৬৬) অমৃতসরের সরােবর কে খনন করেছিলেন ?
উত্তর: শিখ গুরু রামদাস।
প্রশ্ন: (৬৭) নীলজল নীতি কী ?
উত্তর: গােয়ার পাের্তুগিজ শাসক আলবুকার্কের সাম্রাজ্য বিস্তার নীতি।
প্রশ্ন: (৬৮) সব লাল হাে জায়েগা এটি কার উক্তি ?
উত্তর: রণজিৎ সিংহের।
প্রশ্ন: (৬৯) গুরু অর্জুনকে কে হত্যা করেছিলেন ?
উত্তর: সম্রাট জাহাঙ্গীর।
প্রশ্ন: (৭০) বাংলায় দ্বৈত শাসনের অবসান কে ঘটান ?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: (৭১) বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী বর্ণিত হয়েছে ?
উত্তর: আনন্দ মঠ উপন্যাসে।
প্রশ্ন: (৭২) ইংরেজ বিরােধী প্রথম সংগঠিত উপজাতি বিদ্রোহ কোনটি ?
উত্তর: চুয়াড় বিদ্রোহ।
প্রশ্ন: (৭৩) ১৮৫৭-র মহাবিদ্রোহের সময় ভারতের বড়োলাট কে ছিলেন ?
উত্তর : লর্ড ক্যানিং।
প্রশ্ন: (৭৪) দুদু মিঞার প্রকৃত নাম কী ?
উত্তর: মােহম্মদ মুসিন বা মােহম্মদ মহসীন।
প্রশ্ন: (৭৫) সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন ?
উত্তর: মঙ্গল পাণ্ডে।
প্রশ্ন: (৭৬) এশিয়াটিক সােসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৭৮৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৭৭) কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৫৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৭৮) আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন ?
উত্তর: সৈয়দ আহমেদ খাঁ।
প্রশ্ন: (৭৯) ভারতে প্রথম রেলপথ কবে চালু হয় ?
উত্তর: ১৮৫৩ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৮০) যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর: ভূপেন্দ্রনাথ দত্ত, বারীন ঘােষ।
প্রশ্ন: (৮১) জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৮৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৮২) জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় ?
উত্তর: ১৯০৬-এর ১৪ আগস্ট।
প্রশ্ন : (৮৩) “অভিনব ভারত' কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: দামােদর বিনায়ক সাভারকর।।
প্রশ্ন: (৮৪) গান্ধিজিকে কে মহাত্মা’ নামে অভিহিত করেন ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: (৮৫) গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: লালা হরদয়াল।
প্রশ্ন: (৮৬) ভারতের বিপ্লববাদের জনক বলে কাকে অভিহিত করা হয় ?
উত্তর: বাসুদেব বলবন্ত ফাদকে-কে।
প্রশ্ন: (৮৭) ভারতীয় জাতীয়তবাদের জনক কাকে বলা হয় ?
উত্তর: স্বামী বিবেকানন্দকে।।
প্রশ্ন: (৮৮) ভারতের মুকুটহীন রাজা’ কাকে বলা হয় ?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
প্রশ্ন: (৮৯) ডন সােসাইটি কে রচনা করেন ?
উত্তর: সতীশচন্দ্র মুখােপাধ্যায়।
প্রশ্ন: (৯০) গ্রাণ্ড ওল্ড ম্যান’ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: দাদাভাই নৌরজি।
প্রশ্ন: (৯১) 'সীমান্ত গান্ধি’ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: খান আবদুল গফফর খান।
প্রশ্ন: (৯২) আলিপুর বােমা মামলার প্রধান আসামি কে ছিলেন ?
উত্তর: শ্রী অরবিন্দ ঘােষ।
প্রশ্ন: (৯৩) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন ?
উত্তর: মাস্টারদা সূর্য সেন।
প্রশ্ন : (৯৪) কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?
উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৯৫) গান্ধিজির নির্দেশে কংগ্রেস কবে ভারতের সর্বত্র স্বাধীনতা দিবস হিসাবে পালন করে ?
উত্তর: ১৯৩০-এর ২৬ জানুয়ারি।
প্রশ্ন: (৯৬) ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলে ?
উত্তর: মাদাম ভিকাজি রুস্তমজি কামাকে।।
প্রশ্ন: (৯৭) 'দেশ প্রিয়’ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: যতীন্দ্রমােহন সেনগুপ্ত।
প্রশ্ন: (৯৮) গান্ধিজির রাজনৈতিক গুরু কাকে বলা হয় ?
উত্তর: গােপাল কৃষ্ণ গােখলেকে।।
প্রশ্ন: (৯৯) বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: হেমচন্দ্র ঘােষ।
প্রশ্ন: (১০০) শের-ই-বেঙ্গল’ নামে কে পরিচিত ?
উত্তর: আব্দুল কাশেম ফজলুল হক।
প্রশ্ন: (১০১) 'গান্ধি বুড়ি’ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: মাতঙ্গিনী হাজরা।
প্রশ্ন: (১০২) 'তাম্রলিপ্ত জাতীয় সরকারের' সর্বাধিনায়ক কে ছিলেন ?
উত্তর: সতীশচন্দ্র সামন্ত।
প্রশ্ন: (১০৩) কে 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে’ নীতি ঘােষণা করেন ?
উত্তর: মহাত্মা গান্ধি।
প্রশ্ন: (১০৪) ভগৎ সিং-এর কবে ফাসি হয় ?
উত্তর: ১৯৩১-এর ২৩ মার্চ।
প্রশ্ন: (১০৫) সূর্য সেনের কবে ফাঁসি হয় ?
উত্তর: ১৯৩৪-এর ১২ জানুয়ারি।
প্রশ্ন: (১০৬) “দিল্লি চলাে’ কে ধ্বনি তুলেছিলেন ?
উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু।।
প্রশ্ন: (১০৭) ভারতীয় স্বাধীনতা সংঘের সভাপতি কে ছিলেন ?
উত্তর: রাসবিহারী বসু।
প্রশ্ন: (১০৮) নৌ-বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন ?
উত্তর: এম.এস.খান।
প্রশ্ন: (১০৯) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে ছিলেন ?
উত্তর: জওহরলাল নেহরু!
প্রশ্ন: (১১০) 'সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ কে ঘােষণা করেন ?
উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী র্্যামসে ম্যাকডােনাল্ড।
প্রশ্ন: (১১১) 'বাংলার বাঘ’ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: স্যার আশুতােষ মুখােপাধ্যায় ।
প্রশ্ন: (১১২) 'ইন কিলাব জিন্দাবাদ’ ধ্বনি কে দেন ?
উত্তর: ভগৎ সিং।
প্রশ্ন: (১১৩) পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করে কংগ্রেসের কোন অধিবেশনে ?
উত্তর: ১৯২৯ খ্রিস্টাব্দের লাহাের অধিবেশনে।
প্রশ্ন: (১১৪) নৌ-বিদ্রোহীদের আত্মসমর্পণের ব্যাপারেে মধ্যস্থতা কে করেছিলেন ?
উত্তর: সর্দার বল্লভ ভাই প্যাটেল।
প্রশ্ন: (১১৫) 'খুদা-ই খিদমগার’-এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: খান আব্দুল গফফর খান।
প্রশ্ন: (১১৬) কাকে ভারতের বিসমার্ক বলা হয় ?
উত্তর: সর্দার বল্লভ ভাই প্যাটেলকে।
প্রশ্ন: (১১৭) ভারত বিভাগের সিদ্ধান্ত ঘােষণা কবে হয় ?
উত্তর: ১৯৪৭-এর ৩ জুন।
প্রশ্ন: (১১৮) ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয় ?
উত্তর: ১৯৪৭-এর ১৮ জুলাই।
প্রশ্ন: (১১৯) ব্রিটিশ ভারতের শেষ গভর্ণর জেনারেল কে ছিলেন ?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।
প্রশ্ন: (১২০) স্বাধীন ভারতের শেষ গভর্ণর জেনারেল কে ছিলেন ?
উত্তর: রাজা চক্রবর্তী গােপালাচারী।
নিচের থেকে সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করুন।

File Details::
File Name: ইতিহাসের কিছু গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 14
File Size:300 KB

Click Here to Download

More PDFLink
ভূগোলের ১০০+ গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফClick Here

May 22, 2021

May 22, 2021

১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন

 ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন - ভারতীয় ইতিহাস
Regulating Act
রেগুলেটিং আইন


✴ ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন ( Regulating Act , 1773 ) : 

  •         ভারতীয় প্রশাসনের কেন্দ্রীকরণের উদ্দেশ্যে এবং ভারতে কোম্পানির কাজকর্ম নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে  ব্রিটিশ পার্লামেন্ট ১৭৭৩ খ্রিস্টব্দে রেগুলেটিং আইন পাশ করে (Regulating Act) । এই আইনটি প্রধানত দুটি খণ্ডে বিভক্ত ছিল, যেমন : প্রথমটি ইংল্যান্ডে কোম্পানির গঠনতন্ত্র  সম্পর্কে এবং দ্বিতীয়টি ভারতের শাসনব্যবস্থা সম্পর্কে । 


     ✦ রেগুলেটিং আইন অনুসারে : 

  •             (১) কোম্পানির ভারতীয় সাম্রাজ্যের প্রশাসনের দায়িত্ব  চারজন সদস্য নিয়ে গঠিত একটি পরিষদের হাতে অর্পণ করা হয় ।
  •              (২)  যুদ্ধ ও শান্তির ব্যাপারে বােম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির ওপর গভর্নর-জেনারেল ও তাঁর পরিষদের নিয়ন্ত্রণ স্থাপন করা হয়। 
  •              (৩) একজন প্রধান বিচারপতি ও তিনজন সাধারণ বিচারপতিকে নিয়ে কলকাতায় একটি সুপ্রীম কোর্ট স্থাপন করা হয় ।     

       রেগুলেটিং আইন অনুসারে ভারতে কোম্পানির প্রথম গভর্নর-জেনারেল পদে নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস এবং ক্লাভারিং, মনসন, বারওয়েল ও ফিলিপ ফ্রান্সিস এই চারজন গভর্নর-জেনারেলের কাউন্সিল বা পরিষদের প্রথম সদস্য নিযুক্ত হন । 

  •       ১৭৭৪ খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রীম কোর্টের প্রতিষ্ঠা হয় । স্যার ইলিজা ইম্পে সুপ্রীম কোর্টের প্রথম প্রধান বিচারপতি নিযুক্ত হন ।

Oct 16, 2020

October 16, 2020

History MCQ Questions in Bengali Part 2

History MCQ Questions in Bengali Part 2

History Mcq questions part 2
ইতিহাস MCQ প্রশ্নোত্তর পর্ব ২

1. ১৮৩৭ খ্রিস্টাব্দের আগে ব্রিটিশ ভারতের সরকারি ভাষা কি ছিল ?
[A] ফারসি
[B] ইংরেজি
[C] আরবি
[D] উর্দু




2. আলীগড় আন্দোলনের প্রবর্তন কে করেন ?
[A] বদরুদ্দীন তৈয়াবজি
[B] মহম্মদ ইকবাল
[C] সৈয়দ আহমদ খান
[D] সৈয়দ মাহমুদ




3. আলিগড় কলেজে ইসলামীয় ধর্মতত্ত্ব'র পাশাপাশি কি পড়ানো হতো ?
[A] ইউরোপীয় জ্ঞান-বিজ্ঞান
[B] ভারতীয় ইতিহাস
[C] ইউরোপীয় দর্শন
[D] ভারতীয় অর্থশাস্ত্র




4. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কংগ্রেসে যোগদান করেছিলেন ?
[A] সৈয়দ আহমদ খান
[B] মহম্মদ আলী
[C] সৈয়দ জামালউদ্দিন আফগানি
[D] বদরুদ্দীন তৈয়াবজি




5. মহামেডান এডুকেশন কনফারেন্স -এর অধিবেশন কোথায় বসেছিল ?
[A] কলকাতায়
[B] ঢাকায়
[C] লাহোরে
[D] পাঞ্জাবে




6. অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে গড়ে উঠেছিল ?
[A] ১৮৯৮ খ্রিস্টাব্দে
[B] ১৯০৪ খ্রিস্টাব্দে
[C] ১৯০৬ খ্রিস্টাব্দে
[D] ১৯০৮ খ্রিস্টাব্দে




7. কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি কে ছিলেন ?
[A] নবাব মহসিন উল মূলক
[B] বদরুদ্দীন তৈয়াবজি
[C] সৈয়দ জামালউদ্দিন আল আফগানি
[D] সৈয়দ মাহমুদ




8. কোন দেশের সুলতান "খলিফা" নামে পরিচিত ছিলেন ?
[A] তুরস্ক
[B] আরব
[C] আফগানিস্তান
[D] ইরাক




9. খলিফার সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল তা হল :
[A] রাওলাট সত্যাগ্রহ
[B] অসহযোগ আন্দোলন
[C] খিলাফত আন্দোলন
[D] কোনোটিই নয়




10. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন কবে পাস হয় ?
[A] ১৯১৮ খ্রিস্টাব্দে
[B] ১৯১৯ খ্রিস্টাব্দে
[C] ১৯২১ খ্রিস্টাব্দে
[D] ১৯২২ খ্রিস্টাব্দে




11. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?
[A] মহম্মদ ইকবাল
[B] লর্ড লিনলিথগো
[C] র‍্যামসে ম্যাকডোনাল্ড
[D] মহম্মদ আলী জিন্নাহ




12. "সারে জাহা সে আচ্ছা, হিন্দুস্তা হমারা" - এই দেশাত্মবোধক গানটি রচনা করেন :
[A] মহম্মদ আলী জিন্নাহ
[B] সৌকত আলি
[C] ওয়াহাজিব হাসান
[D] মহম্মদ ইকবাল




13. কত খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস হয় ?
[A] ১৯৩২ খ্রিস্টাব্দে
[B] ১৯৩৫ খ্রিস্টাব্দে
[C] ১৯৪২ খ্রিস্টাব্দে
[D] ১৯৪৫ খ্রিস্টাব্দে




14. ১৯৪০ খ্রিস্টাব্দে লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব কে করেন ?
[A] মহম্মদ ইকবাল
[B] চৌধুরী রহমত আলি
[C] খাজা আব্দুল রহিম
[D] মহম্মদ আলি জিন্নাহ




15. লাহোর অধিবেশনে মুসলিমদের জন্য পৃথক স্বশাসিত রাষ্ট্রের প্রস্তাব উত্থাপন করেন :
[A] মহম্মদ আলি জিন্নাহ
[B] ফজলুল হক
[C] সিকান্দার হায়াত খান
[D] চৌধুরী রহমত আলি




16. ক্রিপস মিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসেন ?
[A] ১৯৩২ খ্রিস্টাব্দে
[B] ১৯৩৫ খ্রিস্টাব্দে
[C] ১৯৪২ খ্রিস্টাব্দে
[D] ১৯৪৬ খ্রিস্টাব্দে




17. র‍্যাডক্লিফ লাইন কে তৈরি করেন ?
[A] স্যার সিরিল র‍্যাডক্লিফ
[B] র‍্যামসে ম্যাকডোনাল্ড
[C] লর্ড ওয়াভেল
[D] লর্ড মাউন্টব্যাটেন




18. ক্যাবিনেট মিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে ?
[A] ১৯৪৩
[B] ১৯৪৪
[C] ১৯৪৫
[D] ১৯৪৬




19. স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কত খ্রিস্টাব্দে ?
[A] ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট
[B] ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট
[C] ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
[D] কোনোটিই নয়




20. পাঞ্জাবের অন্যতম চরমপন্থী নেতা ছিলেন :
[A] বিপিনচন্দ্র পাল
[B] লালা লাজপত রাই
[C] বাল গঙ্গাধর তিলক
[D] লালা হরদয়াল




Oct 11, 2020

October 11, 2020

History MCQ Questions in Bengali Part 1

History MCQ Questions in Bengali Part 1
History MCQ Questions in Bengali Part 1


1. প্রথম বিশ্বযুদ্ধ কোন বছর শুরু হয় ?
[A] ১৯০৯ খ্রিস্টাব্দে
[B] ১৯১১ খ্রিস্টাব্দে
[C] ১৯১৪ খ্রিস্টাব্দে
[D] ১৯১৮ খ্রিস্টাব্দে




2. মহাত্মা গান্ধী "হিন্দ স্বরাজ" নামক প্রবন্ধটি প্রকাশ করেন --
[A] ১৯০৫ খ্রিস্টাব্দে
[B] ১৯০৯ খ্রিস্টাব্দে
[C] ১৯১৯ খ্রিস্টাব্দে
[D] ১৯২০ খ্রিস্টাব্দে




3. রাওলাট সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে হয় ?
[A] ১৯০৯ খ্রিস্টাব্দে
[B] ১৯১৪ খ্রিস্টাব্দে
[C] ১৯১৯ খ্রিস্টাব্দে
[D] ১৯২১ খ্রিস্টাব্দে




4. জালিয়ানওয়ালাবাগ ভারতের কোন প্রদেশে অবস্থিত ?
[A] যুক্তপ্রদেশ
[B] বিহার
[C] পঞ্জাব
[D] মহারাষ্ট্র




5. কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয় ?
[A] কমান্ডার মাইকেল ডায়ার
[B] লর্ড চেমসফোর্ড
[C] ভারতসচিব মন্টেগু
[D] স্যার সিডনি রাওলাট




6. কে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন ?
[A] মহাত্মা গান্ধী
[B] চিত্তরঞ্জন দাশ
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] মোতিলাল নেহরু




7. চৌরিচৌরার ঘটনা কোথায় সংঘটিত হয় ?
[A] উত্তরপ্রদেশে
[B] মধ্যপ্রদেশে
[C] পঞ্জাবে
[D] মহারাষ্ট্রে




8. সাইমন কমিশন কবে গঠিত হয় ?
[A] ১৯২৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে
[B] ১৯২৭ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের
[C] ১৯২৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে
[D] ১৯২৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে




9. কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধিজী পূর্ণ স্বরাজের দাবি তোলেন ?
[A] সুরাট অধিবেশন, ১৯০৭
[B] লাহোর অধিবেশন, ১৯২৯
[C] হরিপুরা অধিবেশন, ১৯৩৮
[D] ত্রিপুরি অধিবেশন, ১৯৩৯




10. গান্ধী-আরউইন চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয় ?
[A] ১৯২৯ এর ১৩ এপ্রিল
[B] ১৯৩০ এর ৬ এপ্রিল
[C] ১৯৩১ এর ৫ মার্চ
[D] ১৯৩২ এর ১৫ এপ্রিল




11. খুদা-ই-খিদমতগার -এর সিপাহিদের লাল কুর্তা বাহিনী বলা হয় কারণ :
[A] তারা লাল রঙের পতাকা ব্যবহার করতেন
[B] তারা লাল রঙের কুর্তা পরতেন
[C] তাদের নেতা লাল পোশাক পরতেন
[D] উপরের সবকটি ঠিক




12. কার নেতৃত্বে জালালাবাদের যুদ্ধ সংঘটিত হয় :
[A] সূর্যসেন
[B] ভগৎ সিং
[C] বিনয় বসু
[D] যতীন দাস




13. রামপ্রসাদ বিশমিল কে ছিলেন ?
[A] সূর্যসেনের দলের সদস্য
[B] ভগৎ সিং -এর অনুগামী
[C] বিনয় বসুর সহযোদ্ধা
[D] ব্রিটিশ পুলিশের গুপ্তচর




14. হরিপুরা কংগ্রেস অনুষ্ঠিত হয় :
[A] ১৯২০ খ্রিস্টাব্দে
[B] ১৯২৯ খ্রিস্টাব্দে
[C] ১৯৩২ খ্রিস্টাব্দে
[D] ১৯৩৮ খ্রিস্টাব্দে




15. ফরওয়ার্ড ব্লক কত খ্রিস্টাব্দে তৈরি হয় ?
[A] ১৯৩২ খ্রিস্টাব্দে
[B] ১৯৩৬ খ্রিস্টাব্দে
[C] ১৯৩৯ খ্রিস্টাব্দে
[D] ১৯৪০ খ্রিস্টাব্দে



16. সুভাষচন্দ্র বসু দেশ থেকে ছদ্মবেশে পালিয়ে কোথায় যান ?
[A] প্যারিসে
[B] পেশোয়ারে
[C] বার্মায়
[D] বার্লিনে




17. আজাদ হিন্দ বাহিনীর কোথায় বিচার হয় ?
[A] লালকেল্লায়
[B] কেন্দ্রীয় আইনসভায়
[C] রাইটার্স বিল্ডিং -এ
[D] সুপ্রিমকোর্টে




18. বিহারের চম্পারনে কারা আন্দোলন করেছিল ?
[A] তুলোচাষীরা
[B] নীলচাষীরা
[C] রেলশ্রমিকরা
[D] উপরের কেউই নন




19. ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেন ?
[A] চিত্তরঞ্জন দাশ
[B] সুভাষচন্দ্র বসু
[C] রাজবিহারী বসু
[D] সতীশচন্দ্র সামন্ত




20. "নওজোয়ান ভারত সভা" কে তৈরি করেন ?
[A] সূর্যসেন
[B] ভগৎ সিং
[C] মহাত্মা গান্ধী
[D] কেউই নন